ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৩৭:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

তুরস্কে নারী দিবসের সমাবেশে পুলিশের টিয়্যার গ্যাস 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

আন্তর্জাতিক নারী দিবসে তুরস্কের ইস্তাম্বুল নগরীর কেন্দ্রস্থলে অংশ নেয়া হাজার হাজার নারীর সমাবেশে পুলিশ শুক্রবার টিয়্যার গ্যাস ছুঁড়েছে। নারী অধিকারের দাবিতে এবং সহিংসতার নিন্দা জানাতে বিক্ষোভের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীরা সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এ গ্যাস ছুঁড়ে। খবর এএফপি’র।

এএফপি’র এক সংবাদদাতা জানান, ইস্তাম্বুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল এভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হওয়া নারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শক্তি প্রয়োগ করে এবং এক পর্যায়ে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। সেখানে অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পড়া অবস্থায় দেখা যায়।

গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের প্রাক্কালে নগরীর সেন্ট্রাল এভিনিউয়ে যেকোন ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিবৃতি দেয়।

ওই এলাকায় বিক্ষোভের প্রাক্কালে সেখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়। তারা কেন্দ্রীয় তাকসিম স্কয়ার ঘিরে রাখে। এ সময় স্থানীয় অনেক দোকান বন্ধ ছিল।

সেখানে হাজার হাজার নারী উপস্থিত হলেও এভিনিউটির ছোট একটি অংশে তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘আমাদেরকে স্তব্ধ করা যাবে না, আমরা ভীত নই, আমরা বাধা মানি না’ বলে শ্লোগান দেয়।

সেখানে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়্যার গ্যাস ছুঁড়ে নারীদের সমাবেশ ছত্রভঙ্গ করে।